• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

অব্যাহত ধর্ষণ : ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন

আগস্ট ৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। তিনি বলেন, যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বগুড়ায় ছাত্রী ধর্ষণ, রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শরীয়তপুরে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, টাঙ্গাইলে এক তরুণীকে সাত মাস আটকে রেখে ধর্ষণসহ একের পর এক এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়েছে। যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু দুর্বৃত্ত রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রচ্ছায়ায় এ ধরনের অপরাধ করছে। কমিশন মনে করে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এসব ঘটনা দ্রুত আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ আমলে নিয়েছে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিচ্ছে।

কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের নিরাপত্তা জোরদার করা ও টাঙ্গাইলে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাদল মিয়াসহ ধর্ষণের সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD