রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘রকিব মার্কা’ নির্বাচনই করতে চাচ্ছেন সিইসি

জুলাই ১৯, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধান নির্বাচন কমিশনার ‘রকিব মার্কা’ নির্বাচন করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে কুমিল্লার বাদুরতলা ধর্মসাগরপাড়ার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কেএম নুরুল হুদার উদ্দেশে করে রুহুল কবির রিজভী বলেন, সরকার আপনাকে হ্যারিকেন দিয়ে খুঁজে এনে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এখন আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি ‘রকিব মার্কা’ নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। তাই এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।

মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। কিন্তু সরকার এটিকে মহামারি বলতে নারাজ।

রিজভী বলেন, দুর্গত অঞ্চলে ত্রাণ নেই। মানুষ বহু কষ্টে জীবন-যাপন করছে। সরকারের এ ব্যর্থতাকে আড়াল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্ত্রি ছড়ানো হচ্ছে। বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন,  তিনি দেশ ছাড়েননি; বরং দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD