শুক্রবার, মে ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশ সফরের আশ্বাস ট্রাম্পের

মে ২২, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসার আশা প্রকাশ ব্যক্ত করেছেন।

রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সামিটে’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ট্রাম্প তাকে বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশে আসব’।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। খবর বাসস’র।

শহীদুল হক জানান, সম্মেলন শুরুর আগে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী উনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এবারই প্রথম দেখা হল।

সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক-আমেরিকান সামিটে’ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গেছেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাজিক প্রেসিডেন্ট শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা আশাবাদী তাজিক প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী চলতি বছরেই দেশটি সফরে যাবেন।’

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন।’

সূত্র: যুগান্তর

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্মীয় কারণে নয়, মুসলিম বিদ্ধেষ থেকেই গো রক্ষার জিগির

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD