রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home বিশেষ অ্যানালাইসিস

হাসিনাকে কেন মোদির ছাড়পত্র নিতে হয়?

জুলাই ৪, ২০২৪
in বিশেষ অ্যানালাইসিস, মতামত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিরোধী দলগুলো বারংবার বলে আসছে শেখ হাসিনা দেশ বিক্রি করে ক্ষমতায় আসছে ও টিকে রয়েছে। এর প্রমাণ শেখ হাসিনাও দিয়ে আসছে। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আগামীকাল শেখ হাসিনার চীন সফর রয়েছে। এই সফরের জন্য তাকে মোদির কাছ থেকে ছাড়পত্র নিতে হয়েছে।

এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন। তার আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর এই কথা কি কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সঙ্গতিপূর্ণ? বাংলাদেশ কি এখন স্বাধীন রাষ্ট্র আছে? নাকি ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে?

এই বছরের অর্থাৎ ২০২৪ সালের ১৬ মার্চ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেন, ভারত পাশে ছিল বলেই আওয়ামীলীগ নির্বাচনে জিততে পেরেছে। একথা সুষ্পষ্ট যে, এখন আওয়ামী লীগকে নির্বাচনে জিততে জনগণের ভোটের দরকার হয় না। ভারতই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা।

সাম্প্রতিক ভারত সফরে শেখ হাসিনা আবারো দেশের বিভিন্ন সম্পদ তুলে দিয়েছে ভারতের হাতে। যেটা হাসিনা বার বার করে আসছে। এই প্রসঙ্গে খোদ হাসিনা ২০১৮ সালের ৩০ মে বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকার ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে।’

হাসিনা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে ট্রানজিট দিয়েছে। এর জন্য অবকাঠামো উন্নয়ন বাংলাদেশকে করতে হলেও বাংলাদেশ ট্রানজিট ফি নিতে পারে নি। গত ১৫ বছরে হাসিনা ভারত থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি। আমাদের পানির নাযত হিস্যা দেওয়া হয় না। অথচ হাসিনা মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফ্রি সুযোগ করে দিয়েছে। ফেনী নদী থেকে পানি প্রত্যাহারের সুযোগ দিয়েছে।

এবারও হাসিনা ভারতকে রেল ট্রানজিট দেওয়ার অঙ্গীকার করে আসছে অথচ এর জন্য বাংলাদেশ কী পাবে তার কোনো বর্ণনা নেই। অর্থাৎ আগের মতো বিনা মূল্যে ভারত বাংলাদেশের শত শত একর জমি ব্যবহার করবে।

অথচ ভারত আমদের চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর ব্যবহার করে নেপাল যাওয়ার অনুমতি দেয়নি। অথচ এতে ব্যবহার হবে ভারতের মাত্র ২২ কি.মি. জমি। ভারত আমাদের ২২ কি.মি. দিতে রাজি নয়, অথচ আমরা শত শত কিলোমিটার দিতে রাজি হচ্ছি বিনে পয়সায়।

এ কেমন বন্ধুত্ব! এ কেমন কূটনীতি। মূলত শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেছে। তাই তাকে এখন মোদির অনুমতি নিয়ে অথবা মোদি থেকে ছাড়পত্র নিয়ে রাজনীতি করতে হয়। কারণ হাসিনার খুঁটির জোর হচ্ছে ভারত, জনগণ নয়।

  • রাজনৈতিক বিশ্লেষক

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD