• যোগাযোগ
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কোনো প্রধান বিচারপতি এত কথা বলেন না

এপ্রিল ২৬, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করেছেন। প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকলে সরকারের সঙ্গে আলোচনার আহ্বানও জানান মন্ত্রী।

আজ বুধবার আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশীসহ বিশ্বের কোনো দেশের প্রধান বিচারপতি জনসমক্ষে (পাবলিকলি) এত কথা বলেন না। প্রধান বিচারপতিরা বিচার বা আইনসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া অন্য বিষয় নিয়েও কথা বলেন না।’

‘যদি প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকে, বিচার বিভাগ নিয়ে কোনো কথা থাকে, তাহলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন’, যোগ করেন আইনমন্ত্রী।

আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।’ এর পর গতকাল আরেকটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়, সুশাসনও দরকার।’

আজকের সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির গত দুদিনের বক্তব্য উল্লেখ করে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, আসলে এই বিরোধের কারণ কী? জবাবে আনিসুল হক এসব কথা বলেন।

‘সরকার বিচার বিভাগের প্রতি সৎ মা সুলভ আচরণ করছে না’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১০ হাজার টাকা করা হয়েছে। হাইকোর্টর একজন বিচারপতির বেতন ৪৯ হাজার থেকে ৯৫ হাজার টাকা করা হয়েছে এই সরকারের আমলেই। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও তারা পাচ্ছেন।’

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD