শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ব্রিটেনে নির্বাচনী ইশতেহারে বোরকা নিষিদ্ধের প্রতিশ্রুতি

এপ্রিল ২৩, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ব্রিটেনে ৮ জুনের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি বা ইউকিপ সোমবার তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করবে।

তার আগের দিন দলের নেতা পল নাটাল বিবিসিকে বলেছেন, তাদের ইশতেহারে মুসলিম মহিলাদের বোরকা বা নিকাব নিষিদ্ধ করার প্রতিশ্রুতি থাকবে। কেউ না মানলে, জরিমানা করা হবে।

তিনি বলেন জনসমক্ষে বোরকা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। “ব্রিটেনে এখন নিরাপত্তা ঝুঁকি অনেকে বেড়েছে, কিন্তু মুখ ঢাকা থাকলে সিসিটিভিতে তো তাকে সনাক্ত করা যাবেনা।”

“আমি তো মুখোশ পরে বা মাথা-মুখ ঢাকা হেলমেট পরে ব্যাংকের ঢুকতে পারবো না.. আমি যদি না পারি, অন্যরা যদি না পারে, তাহলে কোনো একটি সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী কেন হবে।”

তাছাড়া, মি নাটালের কথায়, বোরকা মুসলিম নারীদের ব্রিটিশ সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার পথে বাঁধা তৈরি করছে। তিনি বলেন, ব্রিটেনে ৫৮ শতাংশ মুসলিম নারীরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে, তার অন্যতম কারন বোরকা।

ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

ইউকিপ নেতা পল নাটাল

বোরকা নিষিদ্ধের পাশাপাশি, ইউকিপ নেতা বলেন, ব্রিটেনে এখন মূল আইনের সমান্তরালে মুসলিম শারিয়া আইনের প্রয়োগ হচ্ছে। তার দল জিতলে তা বন্ধ করে দেওয়া হবে।

“এ দেশে এমন কোনো আদালত বা পরিষদ থাকতে পারেনা যেখানে নারীদের কথার দাম পুরুষের অর্ধেক। একটি উদার, গণতান্ত্রিক পশ্চিমা দেশে এটা চলতে পারেনা।।”

শারিয়া আদালত নিষিদ্ধের কথা বললেও রক্ষণশীল ইহুদি সমাজে প্রচলিত ধর্মীয় আদালতের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেন ইউকিপ নেতা। তিনি বলেন – ইহুদিদের এসব ধর্মীয় আদালত শত শত বছর আগে তৈরি হয়েছে , এবং কট্টর রক্ষণশীল ইহুদির সংখ্যাও কমে যাচ্ছে।”

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD