মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

তালেবান হামলায় ১৫০ আফগান সেনা নিহত

এপ্রিল ২২, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সেনাঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় ১৫০ সেনা নিহত হয়েছেন। আজ শনিবার ঘাঁটিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এ তথ্য জানান।

ওই সেনা কর্মকর্তা এএফপিকে জানান, সরকারি তথ্য অনুসারে ১৫০ জন সেনা নিহত হয়েছেন। তিনি বলেন, তাঁদের বেশির ভাগই নতুন নিয়োগপ্রাপ্ত। তাঁরা প্রশিক্ষণের জন্য এসেছিলেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার হামলার সময় বেশির ভাগ সেনা নামাজ আদায় করছিলেন। মাজার-ই-শরিফ এলাকার কাছে একটি মসজিদে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে হামলা চলে। এ সময় দুজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। এ ছাড়া আরও সাতজন হামলাকারী নিহত হন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে শতাধিক সেনা হতাহত হয়েছেন বলে জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, হামলায় ৫০ জনের বেশি আফগান সেনা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা প্রাথমিকভাবে আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

২০১৪ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনারা আফগানিস্তানে অভিযান শেষ করেন। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা সিগার বলছে, গত বছর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীতে হতাহত হওয়ার পরিমাণ ৩৫ শতাংশ বেড়েছে। গত বছর দেশটির ৬ হাজার ৮০০ সেনা ও পুলিশ সদস্য নিহত হন।

গত ফেব্রুয়ারি মাসে নিকোলসন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রর সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন, আফগান সেনাবাহিনীকে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া জন্য তাঁর আরও কয়েক হাজার সেনা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD