মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সোনু নিগমের বাড়ি থেকে আযানের শব্দই শোনা যায় না

এপ্রিল ২০, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বলিউড গায়ক সোনু নিগম দাবী করেছিলেন সকালের আজানের শব্দে তার ঘুম ভাঙে। এতে বিরক্ত হয়ে তিনি টুইটি করেছিলেন,  “আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?”

সোনু নিগমের এমন মন্তব্যে সমগ্র ভারতে প্রতিবাদের ঝড় উঠে।  বাংলাদেশেও এর প্রতিবাদ কম হয়নি।  কিন্তু বিবিসি হিন্দির এক নিউজে জানা গেলো যে, সোনু নিগমের বাড়ি থেকে আদৌ আযানের কোনো শব্দই শোনা যায় না!

বিবিসি হিন্দির প্রতিবেদন মতে,  কিছু ভারতীয় সাংবাদিক গতকাল খুব সকালে যখন ফজরের আজান হয় তখন সোনু নিগমের মুম্বাইয়ের ফ্লাটের সামনে জড়ো হয়েছিল; এটা দেখার জন্য যে, আজানের শব্দ সেখান থেকে কেমন মাত্রায় শোনা যায়। অবাক বিষয় হচ্ছে তারা সকালে সেখান থেকে কোন আজানের শব্দ শুনতেই পাননি।

সোনু নিগমের প্রতিবেশীনি এক হিন্দু মহিলাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে, তিনি সকালে বাসা থেকে আজানের শব্দ শুনেছেন কিনা কখনো। সেই মহিলা বলেছেন, আমরা এখানে কোন আজান তো কখনো শুনতে পাইনি।

সোনু নিগমের বাড়ি

যেই সাংবাদিক বিবিসি হিন্দির প্রতিবেদনটি লিখেছেন তিনি নিজেও গতকাল সকালে সেখানে ছিলেন।

বিবিসি হিন্দির সেই নিউজটির লিংক:   ‘तड़के सोनू निगम के घर के पास कैसी आवाज़ें सुनाई देती हैं’

সোনু নিগমের ফ্লাটে ফজরের আজানের শব্দ মোটেই পৌছেনা, ভারতের মেইনস্ট্রিম মিডিয়া বা টিভি এই খবরকে একেবারেই চেপে গেছে।  প্রশ্ন হলো, সোনু নিগম ফজরের আজানে তাঁর ঘুমের সমস্যা হওয়ার মিথ্যা অভিযোগ তুলে কি উদ্দেশ্যমুলকভাবে ইসলাম বিদ্ধেষকে উষ্কে দিয়েছেন?
সোনু নিগমের এমন মিথ্যাচার তাকে আরো বেশি মাত্রায় বিতর্কিত করবে বলেই সবার ধারণা।

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD