বুধবার, জুন ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের লাশ মিললো নদীতে

এপ্রিল ১৩, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের লাশ উদ্ধার করা হলো নদী থেকে। এর একদিন আগেই তার স্বামী পুলিশকে স্ত্রীর নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিলেন।

৬৫ বছর বয়ষ্ক বিচারকের নাম শেইলা আব্দুস সালাম এবং তিনি নিউইয়র্কের সহযোগী বিচারক ছিলেন।

তিনি আফ্রিকান আমেরিকানদের মধ্যেও প্রথম মহিলা যিনি বিচারক হয়েছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তার লাশ কাপড়ে আবৃত ছিল এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পরে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করে, তবে মৃত্যুর কারণ কি তা জানা যাবে ময়নাতদন্তের পর।

বার্তা সংস্থা রয়টার্স নিউইয়ক পোস্টকে উদ্ধৃত করে জানায় যে বুধবার বাড়ি থেকেই নিখোঁজ হন শেইলা। এরপর অনেক খুঁজলেও তার আর সন্ধান পাওয়া যায়নি।

বার্নার্ড কলেজ ও কলাম্বিয়া ল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি ইস্ট ব্রুকলিন লিগ্যাল সার্ভিসে তার ক্যারিয়ার শুরু করেন। নিউইয়ক স্টেট অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

নিউইয়র্ক সিটির বিচারক হওয়ার পর তিনি বিচারবিভাগীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সূত্র: পার্স টুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD