• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

হেফাযতের সঙ্গে জোট হয়নি : ওবায়দুল কাদের

এপ্রিল ১৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়ে যায়নি। চিন্তাধারারও মিলমিশ হয়নি। দেশের বাস্তবতা বিবেচনা করে রাজনীতি করছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পাল্টা জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

এ সময় হেফাজতে ইসলাম প্রসঙ্গে সরকারের নমনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের অ্যালায়েন্স (জোট) হয়ে যায়নি। তাদের চিন্তাধারার সঙ্গে মিলমিশ হয়ে গেছে—এ রকমও নয়। আর হেফাজত ও কওমি মাদ্রাসা দুটো এক জিনিস নয়। সরকার বাস্তবতা বিবেচনা করে কওমি মাদ্রাসার সনদে স্বীকৃতি দিয়েছে।’

হেফাজতে ইসলামের সনদে স্বীকৃতি দেওয়া ও হাইকোর্টের সামনের ভাস্কর্য সরানোর দাবিতে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একমত পোষণ করায় আলোচনা হচ্ছে, সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতা করছে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাস্তবতা বিবেচনা করে রাজনীতি করা হচ্ছে। দেশে রাজনৈতিক ও সামাজিক যে বাস্তবতা রয়েছে এবং জাতির যে অনুভূতি রয়েছে, তাতে আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের সেই বাস্তবতা নিয়ে এগোতে হবে। বাস্তবতা মেনে যাঁরা সিদ্ধান্ত নিতে পারেন, তাঁরাই প্রগতিশীল রাজনীতি করেন। আমরা সেটা মেনে নিয়ে রাজনীতি করছি।’

ভারতের সঙ্গে সামরিক সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার জবাবে দলে ওবায়দুল কাদের বলেন, ‘চীনের সঙ্গেও খালেদা জিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। তখন তো তা নিয়ে কোনো আলোচনা হয়নি। সংসদে বা সংসদের বাইরে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি সে সময় সমালোচনা করেননি। ভারতের সঙ্গে একই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় কেন এই সমালোচনা? ভারত তো আমাদের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে—এমন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করার সময় তো সমালোচনা হয়নি।’

সাধারণ সম্পাদক জানান, ভারতসহ ১৩টি দেশের সঙ্গে এ ধরনের সামরিক সমঝোতা স্মারক সই হয়েছে। কোনো কোনো দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। এটা শুধু ভারতের সঙ্গে হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন ও এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD