শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারের নির্দেশে খালেদার বক্তব্য প্রচারে বাধা

এপ্রিল ১২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সরকারের সরাসরি নির্দেশেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বুধবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

এর পরপরই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সংবাদ সম্মেলন শুরু হলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সরাসরি সম্প্রচারের শুরু করলেও সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয়া হয়।’

এছাড়া অধিকাংশ টেলিভিশন চ্যানেলগুলোতে গুরুত্বহীনভাবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচার করা হচ্ছে বা কোনো কোনো টেলিভিশন চ্যানেলে তা সম্পূর্ণ ব্লাকআউট করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।

রিজভী বলেন, সরকারের সরাসরি নির্দেশেই বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যমের ওপর সরকারের এই আচরণ স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

এই ঘটনায় ভোটারবিহীন সরকারের গণবিরোধী কুৎসিত রূপটি আরও প্রকটভাবে ফুটে উঠল বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, এটি বিএনপি ও ২০-দলীয় জোটের প্রতি সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এরা বাক-ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতায় অবিশ্বাসী একটি রাজনীতিক দল, যারা দুঃশাসন চালিয়ে বহুদলীয় গণতন্ত্রকে অদৃশ্য করেছে।

এতে বলা হয়, একদলীয় অপশাসন প্রলম্বিত করার জন্যই বিরোধী মত দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে সরকার নিরন্তরভাবে সদা তৎপর। সত্য প্রকাশিত হওয়ার ভয়েই সরকার আজ বিএনপি চেয়ারপারসনের বক্তব্য ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রচারে বিঘ্ন সৃষ্টি করে।

বিএনপি চেয়ারপারসনের বক্তব্য টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারে বাধা সৃষ্টিতে সরকারের ‘ন্যাক্কারজনক স্বৈরাচারী হস্তক্ষেপের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD