শুক্রবার, মার্চ ৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশ করুণ

এপ্রিল ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে না জানিয়ে অন্য দেশের সাথে চুক্তি অসৎ উদ্দেশে করা হয়েছে। তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে বলে তিনি মন্তব্য করেন।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে করা সকল চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে।।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

রিজভী বলেন, অন্য দেশের সঙ্গে চুক্তি করা হলে তা জনগণের সামনে প্রকাশ করতে হয়। তা না করে সরকার সংবিধান লংঘন করেছে।

তিনি বলেন, জনগণকে না জানিয়ে অন্যদেশের সঙ্গে চুক্তি নিশ্চয়ই অশুভ উদ্দেশ্যেই করা হয়।এই ধরনের চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়। ভবিষ্যতে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষ চিন্তিত।

তিনি বলেন, আমাদের মূলত যা প্রয়োজন ছিলো, তিস্তার পানি, সেই বিষয়ে ভারত একটুও ছাড় দিচ্ছে না। মমতা গতকালও বলেছেন, তিস্তার পানির কোন ভাগ দেয়া হবে না। বিকল্প উপায় দেখিয়ে শুভংকরের ফাকি দিয়েছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী সবকিছু ভারতকে দিয়ে দিলো!

তিস্তার পানি বন্টন নিয়ে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম দাবি জানাবে উল্লেখ করে রিজভী বলেন, তিস্তার যে প্রবাহ সেখান থেকে আমাদের হিসাব করে দিতে হবে। এক বালতি পানিও কম নিব না।

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কেন তিস্তা চুক্তি করা হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে রিজভী পাল্টা প্রশ্ন করে বলেন, আমরা দাবি জানিয়েছি। হয়নি। কিন্তু শেখ হাসিনা এবং তার দলের তো ভারতের সঙ্গে মাখামাখির সম্পর্ক। তারা কেন পারছে না?

এসময় জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেন রিজভী।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD