• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

লিবিয়াকে তিন টুকরো করবে যুক্তরাষ্ট্র!

এপ্রিল ১০, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লিবিয়াকে তিন ভাগে টুকরো করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

লন্ডন-ভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দ্যা গার্ডিয়ান খবর দিচ্ছে, সেবাস্টিয়ান গোর্কা নামের এই কর্মকর্তা একজন ইউরোপীয় কূটনীতিকের সাথে বৈঠকের সময় রুমালের ওপর ম্যাপ এঁকে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন।

তবে ঐ কূটনীতিক সরাসরি ঐ প্রস্তাব নাকচ করে বলেন, “লিবিয়ার জন্য এর চেয়ে খারাপ পরিকল্পনা আর কিছু হতে পারে না।”

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই বৈঠক হয় বলে দ্যা গার্ডিয়ান ঐ খবরে বলছে।

মি. গোর্কা এখন লিবিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন।

তবে খবরে বলা হয়েছে, মি. ট্রাম্প এধরনের কোন পদ আদৌ তৈরি করবেন কি না, তা এখনও পরিষ্কার না।

লিবিয়ায় ২০১১ সালে নেটোর নেতৃত্বে এক অভিযানে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে।

লিবিয়ায় জাতিসংঘের তত্বাবধানে একটি জাতীয় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন জোর সমর্থন জানিয়েছিল।

দ্যা গার্ডিয়ান বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার এই নীতিমালা পাল্ট দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেবাস্টিয়ান গোর্কার সাথে হাঙ্গেরির উগ্র ডান-পন্থী দলের যোগাযোগ রয়েছে বলে অতীতে তার প্রবল সমালোচনা হয়েছে।

 

সূত্র: বিবিসি

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD