বুধবার, মে ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মৌলভীবাজারে আত্মঘাতী বিস্ফোরণে ৭/৮ জঙ্গি নিহত

মার্চ ৩০, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মৌলভীবাজার জেলার ফতেহপুরের যে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের যে অভিযান চলছিল সেখানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মি: ইসলাম জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ওই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই আত্মঘাতী বিস্ফোরণ গতরাতে ঘটেছে বলে মনে করছে পুলিশ।

ফতেহপুরের জঙ্গি আস্তানা ঘিরে ‘অপারেশন হিটব্যাক’ নামের এই অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

ফতেহপুরের জঙ্গি আস্তানায় অভিযানের বর্ণনা দিতে গিয়ে মি: ইসলাম বলেন “অভিযান শেষে ওই ভবনের ভেতরে ঢুকে তাঁরা দেখেন যে মানুষের দেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দুটো ঘরে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে আছে।”

দেহের অংশগুলো দেখে মনে হয়েছে সাত থেকে আটজনের দেহের অংশবিশেষ হতে পারে। নারী, পুরুষসহ দুই-একজন অপরিণত বয়সের দেহের অংশবিশেষও থাকতে পারে বলে ধারণা করছি। গন্ধ বের হচ্ছে, প্রবেশও করা যাচ্ছিল না” -বলছিলেন মি: ইসলাম।

পুলিশ ধারণা করছে, “যখনই জঙ্গিরা দেখেছে যে পালিয়ে যাওয়ার পথ নেই, তখন তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে”।

তবে মৌলভীবাজারের পৌর এলাকার বড়হাটের অন্য জঙ্গি আস্তানা এখনও ঘেরাও করে রাখা হয়েছে। প্রস্তুতি ও পরিকল্পনা শেষে সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

ফতেহপুর অভিযান শেষে ব্রিফিংয়ে মনিরুল ইসলাম আরও বলেন যে “তারা নিশ্চিত নিহত ব্যক্তিরা নব্য জেএমবির সদস্য”।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD