• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরায়েলে নিহত বেড়ে ২৫০, আহত ১ হাজার ৫০০

অক্টোবর ৮, ২০২৩
in আন্তর্জাতিক
ইসরায়েলে নিহত বেড়ে ২৫০, আহত ১ হাজার ৫০০
Share on FacebookShare on Twitter

ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা ২৫০ ছুঁয়েছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫০০ মানুষ। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে, আহতদের মধ্যে ২৭০ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় প্রাণ গেছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৭৯০ জন।

ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এর পর নির্বিচারে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের কাছে হামাসের এমন হামলা ছিল অনেকটা অপ্রত্যাশিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।

ইসরায়েলের জনগণের উদ্দেশে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এ যুদ্ধে আমরাই জিতব।’

সার্বিক পরিস্থিতিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করে রোববার সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘আজ যা ঘটেছে, ইসরায়েলে এমনটা আগে ঘটেনি। তবে আমি এটা নিশ্চিত করতে চাই যে, এমনটা আর কখনোই ঘটবে না। যেখানেই লুকিয়ে থাকুক না কেন, হামাস সদস্যদের খুঁজে বের করে প্রতিহত করা হবে।’

অন্যদিকে হামাসের উপপ্রধান সালেহ আল-আরোওরি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন হামাস সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

আল জাজিরা

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD