• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

ইভিএম নিয়ে শেখ হাসিনার বক্তব্য ও ইসি’র সক্ষমতা

মে ১২, ২০২২
in slide, রাজনীতি
ইভিএম নিয়ে শেখ হাসিনার বক্তব্য ও ইসি’র সক্ষমতা
Share on FacebookShare on Twitter

ফ্যাসিবাদি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার দলীয় নেতাদের সাথে বৈঠকে বলেছিলেন আগামীতে দেশে ৩০০ আসনেই ভোটগ্রহন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। তাঁর এই বক্তব্য প্রচারের একদিন পরই নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম-এ ভোট গ্রহনের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সর্বোচ্চ ১০০ থেকে ১৩০ আসনে ইভিএম-এ ভোট গ্রহনের মত সক্ষমতা রয়েছে।

সোমবার (৯ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি’র এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কি না জেনেই দলীয় নেতাদের এমন তথ্য দিয়েছেন?

ইভিএম-এ ভোট গ্রহন এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে দৃঢ়তার সাথেই শেখ হাসিনা দলীয় নেতাদের জানিয়েছেন। আগামী নির্বাচনের প্রস্ততি নিতেও নেতাদের নির্দেশ দিয়েছেন। এতেই শেষ নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও আগাম জানিয়েছেন দলীয় নেতাদের।

তাঁর এই বক্তব্যের পর রাজনীতিতে নানা প্রশ্ন উঠছে। তাহলে কি আগের মতই তাঁর নিয়ন্ত্রিত আরেকটি নির্বাচনের প্রস্ততি নেওয়া হচ্ছে? এমন প্রশ্ন করছেন অনেকে।

কেউ কেউ আবার বলছেন, শেখ হাসিনার নিয়োগ দেওয়া নির্বাচন কশিনের প্রতি আস্তা তৈরির জন্যই কি আলমগীরকে দিয়ে এখন এসব বলানো হচ্ছে?

এদিকে শেখ হাসিনার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, ইভিএম নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমাদের এখন যে ইভিএম আছে তাতে সর্বোচ্চ ১০০ থেকে ১৩০ আসনে ভালোভাবে ভোট করতে পারবো। এর চেয়ে বেশি আসনে ইভিএমে ভোট করা সম্ভব না।

তিনি বলেন, সংলাপে ইভিএমের পক্ষে-বিপক্ষে অনেকেই মতামত দিয়েছেন। আমরা এগুলো পর্যালোচনা করছি।

নির্বাচন কমিশনার ইভিএম-এর বিষয়ে ভারত থেকে অভিজ্ঞতা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, পাশের দেশ ভারতে সম্পূর্ণ নির্বাচন ইভিএমে হয়। তারা কীভাবে সফল হলো? তারা নিশ্চয়ই একটা সিস্টেমের মাধ্যমে সফল হয়েছে। ওগুলোই আমরা স্টাডি করছি। তারা যেগুলো করেছে, আমরা সেগুলো এখানে করতে পারি কিনা সেটা দেখা হচ্ছে। পাশাপাশি আইনানুযায়ীও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ভারত যেমন অবিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসের জায়গায় এসেছে আমরাও সেভাবে চেষ্টা করবো। তাহলে সবার কাছে ইভিএম গ্রহণযোগ্য হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের দলীয় সভায় ৩০০ আসনে ইভিএমে ভোট করার বিষয়ে আলোচনা হয়েছে। ইভিএম নিয়ে তারা কমিশনের কাছে প্রস্তাব দেবে। তবে এখনো আমাদের কাছে এ ধরনের কোনো ফরমাল বা ইনফরমাল প্রস্তাব আসেনি। তারা প্রস্তাব দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন দেবে। তবে বলে রাখা ভালো সরকারের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব আসার কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD