রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আজহারীর ভিসা বাতিলের নেপথ্যে আওয়ামী রাম-বামেরা

নভেম্বর ১, ২০২১
in Home Post, slide, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্য সফরের ভিসা দিয়েও পরে ভিসা বাতিল করে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির হোম অফিস। গত ৩১শে অক্টোবর শুক্রবার মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যে এসে লন্ডন, লুটন, বার্মিংহাম, লেইস্টার, কার্ডিফ ও ওল্ডহামসহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে পূর্ব ঘোষিত ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিলো। মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যে বাঙালি মুসলিম কমিউনিটিতে সাজ সাজ রব ছিলো। এ উপলক্ষে যুক্তরাজ্যের ৬টি শহরে ১৫ পাউন্ড থেকে শুরু করে ১০০ পাউন্ড মূল্যের টিকেট বিক্রি করা হয়েছিলো। মানুষ হলরুমের ধারণ ক্ষমতারও অতিরিক্ত টিকিট ক্রয় করেছিলো।

অন্যদিকে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি কাউন্সিলার পুস্পিতা গুপ্তা ও প্রগতিশীল দাবিদার লিপি হালদারসহ অন্য কিছু ব্যক্তি ও সংগঠন মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য আগমনের বিরোধীতা করছিলো। তারা অনেকেই স্থানীয় এমপি থেকে শুরু করে ফরেন অফিসে মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য থেকে অংশ বিশেষ কেটে জুড়ে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে মিজানুর রহমান আজহারীকে অন্য ধর্ম বিদ্বেষী ও উগ্র জঙ্গীবাদে তরুণদের উস্কানি প্রদানকারী বক্তা হিসেবে তার ভিসা বাতিলের আবেদন করেছিলো। শেষ পর্যন্ত আবেদনকারীরা প্রপাগান্ডা চালিয়ে সফল হয়েছেন। মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের খবরে আজহারী ভক্তরা যতটা হতাশ হয়েছেন, আজহারীর বিরোধীতাকারীরা ঠিক ততটাই উচ্ছাস প্রকাশ করেছেন।

ভিসা বাতিলের ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি
মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের খবরে কাউন্সিলার পুস্পিতা গুপ্তা উচ্ছাস প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার নিজের ক্রেডিট দাবি করেছেন, কালের কন্ঠের লন্ডন প্রতিনিধি জুয়েল রাজ সর্ব প্রথম সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলে তিনিও নিজের ক্রেডিট দাবি করেছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী এই ব্যাপারে প্রথম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে তিনিও নিজের ক্রেডিট দাবি করেছেন। অন্যদিকে প্রথমে আস্তিক ও পরে নিজেকে নাস্তিক দাবী করা মোফাসসিল ইসলাম, ‘আজহারী আমাকে উল্লুকা পাট্টা বলেছেন, আমি তার প্রতিশোধ নিয়েছি, আমিই তার ভিসা বাতিলের নেপথ্যে কাজ করেছি’ বলে তিনিও তার নিজের ক্রেডিট দাবি করেছেন। অন্যদিকে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা দাবী করেছেন তাদের আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ হোম অফিস মিজানুর রহমান আজহারীর ব্রিটেনের ভিসা বাতিল করেছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যে শাখার মিথ্যাচার
এদিকে গত ২৯শে অক্টোবর শুক্রবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যে শাখার সদস্যরা ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্যে ইসলামী সমাবেশে যোগদানের বিরুদ্ধে স্থানীয় একটি রেস্টুরেন্টে সভা করেন। সংগঠনের সাধারন সম্পাদক রুবি হকের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম। প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য রুবি হক বলেন, লন্ডনস্থ আইওএন টেলিভিশন এখানকার কতিপয় মৌলবাদী সংগঠনের সহযোগিতায় ৩১শে অক্টোবর ২০২১ সালে স্থানীয় একটি হলে বিতর্কিত ধর্মাচারী, হিন্দু ও ইহুদী বিদ্বেষী মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিতে একটি সমাবেশ করার আয়োজন করেছিলো যা ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশি অসাম্প্রদায়িক সংগঠন ও বেশ কয়েকটি ইহুদী সংগঠনের প্রতিবাদের মুখে প্রতিহত হয়। আমাদের আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ হোম অফিস মিজানুর রহমান আজহারীর ব্রিটেনের ভিসা বাতিল করে। মিজানুর রহমান আজাহারী বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত শিবিরসহ মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী শক্তিকে সক্রিয়ভাবে সহযোগিতার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ঐসব ওয়াজ মাহফিলের মাধ্যমে যুব সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, বাঙ্গালি সংস্কৃতি ও বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্যের উপর বিরূপ মন্তব্য করে যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে আসছিলেন। বাংলাদেশের বর্তমান সরকারের কড়া পদক্ষেপের কারণে এক পর্যায়ে তিনি সব ছেড়ে মালয়েশিয়ায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু মালয়েশিয়ায় পাড়ি জমিয়েও তিনি বাংলাদেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকামুক্তিযুদ্বের চেতনা বিরোধীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন। যার প্রমাণ হলো, যুক্তরাজ্যে এসে তার এই ইসলামী সমাবেশ করার চেষ্টা চালানো। বুদ্ধিজীবি হত্যাকারী চৌধুরী মঈনুদ্দিনসহ অনেক মুক্তিযুদ্ধ চেতনা বিরোধীদের স্বর্গরাজ্য হলো এই যুক্তরাজ্য। মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য আগমন আপাততঃ রহিত হয়েছে সত্য কিন্তু ভবিষ্যতেও তার এমন প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমরা এই সভা থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সকলের প্রতি আহ্বান জানাই।

প্রতিবাদ সভা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যে শাখার নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের প্রতি এবং সাংবাদিকদের প্রতি নিম্ন লিখিত চারটি দাবী উপস্থাপন করেন। দাবীগুলো হচ্ছে:- ১। মিজানুর রহমান আজহারীসহ সকল সাম্প্রদায়িক ধর্মচারীদেরকে যুক্তরাজ্যে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্তে ব্রিটিশ সরকারকে অনড় থাকতে হবে; ২। ভবিষ্যতে মৌলবাদী মোল্লাদেরকে যুক্তরাজ্যে প্রবেশের আগে ব্রিটিশ সরকারকে অবশ্যই সম্ভাব্য রিস্ক এসেসমেন্ট করতে হবে; ৩। শহীদ বুদ্ধিজীবি হত্যাকারী চৌধুরী মঈনুদ্দিনসহ যুক্তরাজ্যে বসবাসকারী সকল যুদ্ধাপরাধীদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে; ৪। মিজানুর রহমান আজহারীর মত সাম্প্রদায়িক এবং অন্যধর্ম বিদ্বেষী ধর্মচারীরা যেনো যুক্তরাজ্যে এসে আমাদের নতুন প্রজন্মের মগজ ধোলাই করতে না পারে সেদিকে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মতিয়ার চৌধুরী, মোহাম্মদ হরমুজ আলী, অর্গানাইজিং সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, জামাল আহমেদ খান, হামিদ মোহাম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কমিটির যুক্তরাজ্য শাখার অন্যান্য সদস্যরা হলেন, ইন্টারন্যাশনাল সেক্রেটারি কাউন্সিলার পুস্পিতা গুপ্তা, প্রেস সেক্রেটারি আ স ম মাসুম, পাবলিকেশন সেক্রেটারি জুয়েল দাস, কালচারাল সেক্রেটারি সেলিনা আক্তার জোছনা, ট্রেজারার এনামুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী স্মৃতি আজাদ, নির্বাহী সদস্য সুশান্ত দাশ প্রশান্ত, জোছনা পারভীন, নিলুফা ইয়াসমীন হাসান প্রমূখ। সংবাদ সন্মেলনে তারা হোম সেক্রেটারী প্রীতি পাটেলের কাছে লেখা তাদের আবেদন পত্রের একটি কপি সাংবাদিকদের সরবারাহ করেন। সেখানে দেখা যায়, আবেদন পত্রে মিজানুর রহমান আজহারীর আগমনের বিরোধীতা করে তারা বলেছেন, মিজানুর রহমান আজহারী একজন ইহুদি বিরোধী এবং হিন্দু বিরোধী মুসলিম ধর্ম প্রচারক। তিনি একজন চরমপন্থী ইসলামী মৌলবাদী এবং সম্প্রদায়ের সংহতির জন্য হুমকিস্বরূপ। এই কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকেসহ জনসমক্ষে তার ওয়াজ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৯ সালে গ্রেফতারের ভয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। আবেদন পত্রের শেষদিকে তারা উল্লেখ করেছেন, Allowing such extremist like Azhari to enter the UK will only promote extremist ideology amongst the UK Muslim community and will fathom hatred of other faith communities especially against the Jews and the Hindus. অর্থাৎ আজহারীর মতো চরমপন্থীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিলে তা শুধুমাত্র ইউকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শের প্রচার করবে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের বিশেষ করে ইহুদি ও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা জাগাবে। তারা আরও উল্লেখ করেছেন, We are concerned that his presence in the UK and attendance in several conferences would encourage more hatred, anti-Semitism and extremist activities in the UK. অর্থাৎ আমরা উদ্বিগ্ন যে, ইউকেতে তার উপস্থিতি এবং বেশ কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ ইউকেতে আরও ঘৃণা, সেমিটিজম বিরোধী এবং চরমপন্থী কার্যকলাপকে উৎসাহিত করবে। এই কারণে প্রথমে ভিসা দিয়েও পরে হোম অফিস তার ভিসা বাতিল করেন। ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ ও ‘নাস্তিক নির্মূল কমিটি’র নির্মূল শব্দ দুটি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, দেশের সংবিধান কাউকে নির্মূলের অধিকার দেয় কিনা সংবাদ সন্মেলনের শেষ দিকে একজন সাংবাদিকের এই প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেতৃবৃন্দ সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
slide

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD