শুক্রবার, জুন ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

বিজেপি প্রার্থীকে হারিয়ে প্রথম মুসলিম নারী মেয়র হলেন মহীশূর

জানুয়ারি ২১, ২০২০
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

১৫৮ বছরের মধ্যে ভারতের মহীশূর সিটি কর্পোরেশনের (এমসিসি) মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন একজন মুসলমান নারী। শনিবার নির্বাচিত হওয়া ৩১ বছর বয়সী তাসনিম অবশ্য পৌর সংস্থাটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র বলেও খবরে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দর্জি মুন্নাভার পাশা ও গৃহিনী তাহসিন বানুর তৃতীয় সন্তান তাসনিম। মিনা বাজার এলাকায় তিনি বেড়ে উঠেছেন। ২০১৩ সাল থেকে তিনি ওই এলাকার একজন কর্পোরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১৩ সালে মহীশূর পৌর কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন তাসনিম। তখন ২৬ বছর বয়সী ওই নারী মিনা বাজার ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন।

সবচেয়ে কনিষ্ঠ মেয়র হলেও দুই সন্তানের জননী তাসনিম। তার মেয়ে সাইয়েদা রুমানি অষ্টম ও ছেলে সাইয়েদ উয়াইজ দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

তার স্বামী সাইয়েদ সলিমুল্লাহ একজন এমব্রয়ডারি কর্মী। মিনা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এমন এক সময় এই নারী এমসিসি মেয়র নির্বাচিত হলেন, তখন ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে উত্তাল বিক্ষোভ চলছে। আর প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতের ক্ষমতায় রয়েছে।

বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম।

মহীশূরকে পরিচ্ছনতার শহর বলা হয়ে থাকে। এতাসনিম জানান, এই জয়ে তিনি অত্যন্ত খুশি। শহরের পরিচ্ছন্নতা ধরে রাখাই হবে তার প্রথম লক্ষ্য। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন তাসনিম।

এর আগে ১৯৯৬ সালে প্রথম মুসলিম মেয়র হন আরিফ হুসেন। এরপর ২০০৮ সালে আইয়ুব খানও জেডিএসের হয়ে মেয়র নির্বাচিত হন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির প্রাপ্ত ভোট বিস্ময়কর ঠেকছে মানুষের কাছে

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানী তেল দিয়ে জনগণের পকেট কাটছে সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD