• যোগাযোগ
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

এই আঘাতের জবাব শেখ হাসিনাকে একদিন দিতে হবে!

ডিসেম্বর ১৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আবারো ইতিহাসের একটি ঘৃন্য নজির স্থাপন করলো অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুন্ডা বাহিনী খ্যাত ছাত্রলীগ। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল জামায়াতে ইসলামীকে নির্মুল করার জন্য বিগত দশ বছর ধরে অমানবিক জুলুম-নির্যাতন চালিয়ে আসছে দলটির নেতাকর্মীদের ওপর। কথিত যুদ্ধাপরাধের বায়ুবীয় অভিযোগে দলটির শীর্ষনেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বাসা থেকে তুলে নিয়ে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করেছে জামায়াত-শিবিরের কয়েকশ নেতাকর্মীকে। আর গ্রেফতার-রিমান্ড, নির্যাতন, হয়রানিতো আছেই। এভাবে দশ বছর যাবত দলটির ওপর আঘাতের পর আঘাত করে যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার সরকার।

সর্বশেষ শেখ হাসিনা তার প্রতিহিংসা মিটাতে এদেশের সবচেয়ে পুরনো পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে গুন্ডা বাহিনী দিয়ে নজির বিহীন হামলা-ভাঙচুর করিয়েছে। কথিত মুক্তিযুদ্ধের মঞ্চ নামে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা সংগ্রাম অফিসের প্রতিটি রুমে ঢুকে কম্পিউটার ও চেয়ার টেবিল ভাঙচুর করেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও কোনো গণমাধ্যম অফিসে ঢুকে এমন হামলা-ভাঙচুরের ঘটনার খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি।

এরপর, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ এদেশের একজন প্রবীন সম্পাদক। তিনি শুধু একজন সাংবাদিক নন, একজন বড় মাপের লেখকও বটে। কিন্তু, তার মতো এত বড় মাপের একজন ব্যক্তিকে শেখ হাসিনার গুন্ডা বাহিনী যেভাবে লাঞ্চিত ও অপমান করেছে তা বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ে লেখা থাকবে।

ছাত্রলীগ-যুবলীগের এই তান্ডবের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শুধু নিন্দার ঝড়ই উঠছে না, মানুষ শেখ হাসিনার প্রতি চরম ঘৃনাও প্রকাশ করছে।

সচেতন মানুষ মনে করছেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ ছাড়া একটি গণমাধ্যমের অফিসে ঢুকে এমন নজির বিহীন হামলা-ভাঙচুর হতে পারে না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার এটা করেছে। আর শেখ হাসিনা যদি মনে করে যে ক্ষমতা আর কখনো ছাড়তে হবে না তাহলে সেটা হবে তার চরম ভুল। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। শেখ হাসিনাকেও একদিন ক্ষমতা ছাড়তে হবে। আর প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে যাচ্ছে শেখ হাসিনাকেও একদিন এই আগুনে জ্বলতে হবে। ভিন্ন মতের ওপর আজ যেভাবে আঘাত করা হচ্ছে শেখ হাসিনাকেও প্রতিঘাতের জন্য একদিন প্রস্তুত থাকতে হবে।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • কত টাকার বিনিময়ে বসুন্ধরার এমডিকে সাংবাদিকদের সংবর্ধনা!

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা মুক্তি আন্দোলন বিমুখ করতে তৎপর ড. কামাল!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD