রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ইসলাম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়

মার্চ ২৭, ২০১৯
in Top Post, আন্তর্জাতিক, ইসলাম
Share on FacebookShare on Twitter

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান নিউজিল্যান্ডের অল ব্ল্যাক্স রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসি। সঙ্গে ছিলেন তার বন্ধু ও সতীর্থ সনি বিল উইলিয়ামস। আর বন্ধুর অনুপ্রেরণায় সামান্য সময়ের জন্য আহত মুসলিমদের দেখতে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন ওফা। সর্বশেষ ইসলামকে নিজের ঠিকানা হিসেবে বেছে নেন তিনি। অবশ্য বন্ধুর অনুপ্রেরণায় কিছুদিন ধরে তিনি ইসলামের প্রতি প্রীত ও আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।

আহতদের দেখতে হাসপাতালে নিউজিল্যান্ডের অল ব্ল্যাক্স রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসি ও তার বন্ধু ও সতীর্থ সনি বিল উইলিয়ামস।

অন্যদিকে সনি বিল উইলিয়ামসের মা ছেলের অনুপ্রেরণায় একই দিন ইসলাম গ্রহণ করেন। মঙ্গলবার (২৬ মার্চ) ব্রিটিশ জাজ কণ্ঠশিল্পি জন ফন্টেইন তার অফিসিয়াল টুইটারে টুইট করেন, ‘আল্লাহু আকবার! আজ সনি বিল উইলিয়ামের মা এবং তার সতীর্থ ওফা তুঙ্গাফাসি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাদের পক্ষে এটিকে সহজ করে দিন এবং তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। ইনশাআল্লাহ শিগগির পোডকাস্ট আসছে।’অল ব্ল্যাক্স রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসি মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গার বংশোদ্ভূত। ওফা ও সনি উইলিয়ামস শুক্রবার (২২ মার্চ) ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। তাদের প্রতি সহমর্মিতা ও সববেদনা প্রকাশ করেন। তাদের জন্য দোয়া ও প্রার্থনা করেন।

ওফা তুঙ্গাফাসি তার অফিসিয়াল টুইটারে লেখেন, ‘সত্যই, প্রতিটি কষ্ট সঙ্গে করে সহজতা নিয়ে আসে। সপ্তাহান্তে হাসপাতালে মুসলিম ভাইদের দেখার সবচেয়ে অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল। আমি অনুপ্রাণিত এবং এভাবেই তা আঁকা হয়েছে…’

প্রসঙ্গত ২০০৮ সালে সনি বিল উইলিয়ামস অস্ট্রেলিয়ায় সিডনির এক মসজিদে গিয়ে প্রভাবিত হন এবং এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় মুসলিম মুখ বলা হয়। দেশটির ক্রীড়াজগতে তার বেশ প্রভাব রয়েছে।

ক্রাইস্টচার্চের দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর পুরো নিউজিল্যান্ডের আপামর জনতা এক কাতারে এসে দাঁড়ায়। ১৫ মার্চ এক শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীর হামলায় ৫০ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও মুসলিম সমাজের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে শুক্রবার (২২ মার্চ) হ্যাগলি পার্কে প্রায় ২০ হাজার মানুষ জড়ো হন। সেখানে সবার সঙ্গে সংহতি প্রকাশ করতে কিংবদন্তি সনি বিল উইলিয়ামসও উপস্থিত হয়েছিলেন।

শুক্রবার (২২ মার্চ) হ্যাগলি পার্কে প্রায় ২০ হাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে সনি বিল উইলিয়ামসও উপস্থিত হয়েছিলেন।

ক্রাইস্টচার্চের মর্মন্তুদ এই হামলায় তিনি খুব কষ্ট পেয়েছেন। এতে তিনি কাছের এক বন্ধুকেও হারিয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গঠিত তহবিলে তিনি ২ লাখ ডলারও তুলে দেন।

নয়নাভিরাম ও মনোরম সৌন্দর্যের দেশ নিউজিল্যান্ডে ইসলামের আগমন হয় অভিবাসীদের মাধ্যমে। ১৯৯০ এর দশকে সর্বপ্রথম চীন থেকে স্বর্ণ-অনুসন্ধান পেশায় জড়িত ১৫ জন মুসলিম নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। তারা ওটাগো অঞ্চলের ডানস্টান স্বর্ণক্ষেত্রে তারা কাজ করতেন।

এরপর দ্বিতীয় দফায় ভারতের গুজরাট থেকে নিউজিল্যান্ডে তিনটি মুসলিম পরিবার আসে। তারা সেখানে বসতি স্থাপন করেন। তারপর ষাটের দশক পর্যন্ত পূর্ব ইউরোপ এবং ভারত থেকে আরও কিছু অভিবাসী মুসলিম সেখানে স্থায়ীভাবে নিবাস গড়ে তোলেন।

সরকারী পরিসংখ্যান মতে ১৯৫০ সালে নিউজিল্যান্ডে মুসলমান অধিবাসী ছিল মাত্র দেড় শ জনের মতো। ১৯৬০ সালে এ সংখ্যা ২৬০-এ পৌঁছে। ১৯৭০ সালে ফিজি থেকে ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা নিউজিল্যান্ডে বসতি স্থাপন শুরু করেন। তাদের অনুসরণে নব্বইয়ের দশকের আগ পর্যন্ত বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের উদ্বাস্তু মুসলমানরা নিউজিল্যান্ডে পাড়ি জমায়। এভাবে নিউজিল্যান্ডে মুসলিমদের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। ২০০৬ সালের এক পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডে ৩৬ হাজার মুসলিম বাড়িঘর রয়েছে।

সূত্র: বাংলানিউজ

সম্পর্কিত সংবাদ

slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬
Home Post

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD