শুক্রবার, জুন ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গণভবনে আমার কনসেন্ট্রেশন ঠিক ছিল না: ভিপি নুর

মার্চ ১৮, ২০১৯
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে গণভবনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিজের কনসেনট্রেশন নষ্ট করেছে বলে দাবি করেছেন ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ রবিবার মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, গণভবনে আমরা শুনেছিলাম যে কেবল ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা গিয়ে দেখি এর বাইরে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও ছিলেন। ফলে সেখানে যাওয়ার পর আমি নিজেই একটু অস্বস্তিতে পড়েছি, ভুল হয়েছে। স্বাভাবিকভাবেই একবার যদি মানুষের কনসেনট্রেশন (মনযোগ) নষ্ট হয়ে যায় তাহলে কথা বলার মুড’টা থাকেনা। সেকারণে আমি অনেক কথা বলতে পারিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে দেখা করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় স্বভাবসুলভ আচরণের বাইরে অনেকটা আবেগ আপ্লুত হয়ে সেখানে বক্তব্য দেন ভিপি নুরুল হক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছিল সমালোচনা। এরই মধ্যে আজ তিনি এ কথা বললেন।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • গণকবর থেকে রোহিঙ্গাদের লাশ সরিয়ে ফেলছে সেনারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD