রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আমার সময় শেষ হয়ে আসছে : শামীম ওসমান

ফেব্রুয়ারি ১৮, ২০১৯
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

‘প্রশাসনের অনেকেই এখন নিজেকে জনপ্রতিনিধিদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করেন’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। তিনি বলেন, ‘আমার সময় শেষ হয়ে আসছে। প্রতিবাদ করার লোক আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

প্রশাসনের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘প্রশাসন এখন মনে করছে তারা জনপ্রতিনিধিদের চেয়ে অনেক ওপরে উঠে গেছে। তাঁরা অনেকেই নিজেকে জনপ্রতিনিধিদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করেন।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রশাসনের দায়িত্ব আছে। তবে প্রশাসন তোমার মালিক না। তোমার করের টাকায় প্রশাসন লালিত পালিত হয়। তাই ছাত্রসমাজ চুপ থাকার কারণে আজ দেশে শিক্ষকদের ওপর নির্যাতন হচ্ছে, ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার আলবদররা দেশকে ধমক দেয়। তাই আমি চাই দেশের পক্ষে কথা বলার জন্য কিছু যোগ্য নাগরিক সৃষ্টি হোক। তোমরা নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের দায়িত্ব নাও।’ তিনি নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজের প্রতি জোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার সময় শেষ হয়ে আসছে। প্রতিবাদ করার লোক আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না। তাই সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সরকারি তোলারাম কলেজের ছাত্ররা যদি রাস্তায় নামে, তাহলে নারায়ণগঞ্জে মাদক, ইভ টিজিং, ধর্ষণ, চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না।’

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD