শুক্রবার, মে ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জয়ের ব্যাখ্যাই প্রমাণ করে ‘ভোট ডাকাতি’ করে জিতেছেন

জানুয়ারি ২৬, ২০১৯
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং বিরোধীদের ভরাডুবি নিয়ে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তাই প্রমাণ করে প্রধানমন্ত্রী ‘ভোট ডাকাতি’ করে জিতেছেন।

“কেন তিনি (প্রধানমন্ত্রী) এই ব্যাখ্যা দিলেন? নির্বাচনে জিতলে তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তার এই ব্যাখ্যা দেওয়াটাই প্রমাণ করে তিনি জনগণের ভোটে জেতেননি। ভোট ডাকাতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে গেছেন।”

“তার কথায় যথেষ্ট মিথ্যাচার আছে, জাতিকে প্রতারিত করা হয়েছে।”

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান প্রধানমন্ত্রী হাসিনা তার ভাষণে জানিয়েছেন – সে প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এসব ঐক্যের ডাক এখন অর্থহীন।

‘কার সাথে ঐক্য?’

“কার সাথে ঐক্য? জনগণই তো এখন তাদের সাথে নেই। আওয়ামী লীগ এখন গণ-বিচ্ছিন্ন।”

জাতির উদ্দেশ্যে তার ভাষণে শেখ হাসিনা বিরোধীদের সংসদে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিরোধীদের যৌক্তিক সমস্ত দাবি তিনি বিবেচনা করবেন।

এই আহ্বান প্রত্যাখ্যান করে দিয়েছেন বিএনপি মহাসচিব। সংসদে শপথ নেওয়ার সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন। “গৃহপালিত একটি বিরোধী দল তো তিনি বানিয়েছেন। জাতির সাথে একটি মর্মান্তিক প্রতারণা করা হয়েছে।”

“তার এ ধরণের আশ্বাস জাতি আর বিশ্বাস করে বলে আমি মনে করিনা। কারণ ইতিপূর্বে যে সব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন একটিও তিনি রাখেননি।”

“নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন তপসিল ঘোষণার পর কোনো গ্রেপ্তার হবেনা, হয়রানি হবেনা। সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু কোনোটাই সত্যি ছিলনা…প্রিজাইডিং অফিসার, পুলিশ, প্রশাসনকে বলা হয়েছে নৌকার পক্ষে ভোট আনতে হবে…কী করে জাতি আর তার কথায় বিশ্বাস করবে?”

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD