মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

৭ দিনেও খোজ মিলেনি এতিম ছেলে তুহিনের

ডিসেম্বর ২৭, ২০১৮
in slide, Top Post, অন্যান্য খবর, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

  • ছেলের শোকে মা পাগলপারা

রাজধানী থেকে মোতাহের হোসেন তুহিন (২২) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তুহিন ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র। তিনি ফেনী সদর উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত এরশাদুল্লাহ বাহারের ছেরে। পরিবার জানায়, গত বৃহস্পতিবার ২০ ডিসেম্বর সকালে মগবাজারের খালার বাসা থেকে ফকিরাপুলের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীর খালাতো ভাই সাংবাদিক আবদুল্লাহ যোবায়ের বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তুহিনের সাথে তার সর্বশেষ কথা হয়। তিনি বলেন, তুহিন মগবাজারে তার এক খালার বাসায় ছিল। সকাল ৯টার থেকে সেখান থেকে বের হয়। পরে আমাকে কল দিয়ে মগবাজারের ওয়্যারলেস মোড়ে আসতে বলে। আমাদের দু’জনের একত্রে ফকিরাপুল যাওয়ার ছিল। কিন্তু তিনি ওয়ারলেস এসে তুহিনকে কল করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপরে গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আবদুল্লাহ যোবায়ের আরও বলেন, নিখোঁজের পর থেকে ইতোমধ্যে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আশেপাশের সব থানা ও বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি।

তুহিনকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। তুহিনের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুব ছোটবেলায় তুহিনের বাবা মারা যায়। এরপরে অনেক কষ্টে ছেলেকে মানুষ করেছি। তিনি বলেন, তুহিন আমার একমাত্র সম্বল। ছেলেকে ফিরে পেতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন!

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • Jack Black colored

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD