• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকার পক্ষের ১৫ ভুয়া পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

ডিসেম্বর ২০, ২০১৮
in Home Post, slide, জাতীয়, ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যেগুলো থেকে বাংলাদেশ সরকারের পক্ষে এবং বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটানো হতো। ফেসবুক বলছে, বন্ধ হওয়া পেজ ও অ্যাকাউন্টগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই পরিচালিত হতো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এসব পেজ ও অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। সমন্বিতভাবে ভুয়া পোস্ট দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে আছে বিডিএসনিউজ ২৪ ডটকম, বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনেররাত ২৪ ডটকম।

বিডিনিউজ ও বিবিসি বাংলার ওয়েবসাইটের অনুরুপ ফেইক ওয়েবসাইট তৈরি করে বিভ্রান্তিমূলক নিউজ শেয়ার করার জন্য মূলত পেজগুলো ব্যবহার করা হতো। এসব পেজে বিএনপি ও খালেদা জিয়ার নামে ভুয়া ও মিথ্যা সংবাদ শেয়ার করা হতো। নির্বাচন টার্গেট করে সরকারের পক্ষ থেকেই এসব নিউজ সাইট ও পেজ পরিচালিত হতো। পেজগুলোতে কেবলই সরকারের পক্ষের এবং বিএনপিসহ বিরোধীদের বিপক্ষের ফেইক নিউজ শেয়ার করা হত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকের নিউজরুমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এখনো সেই তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করায় ফেসবুক। তদন্তের পরই বাংলাদেশের ৯টি ফেসবুক পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুক বলেছে, যে নয়টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

ফেসবুক জানায়, বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। এখানে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম বুস্ট করা হয়। আর সর্বশেষ গত নভেম্বরে বুস্ট করা হয়েছে।

অতীতে বাংলাদেশ সরকারের অনুরোধে সরকারের সমালোচনাকারী বেশ কিছু ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক। কিন্তু এবার সরকারের অনুরোধ ছাড়াই বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক। যেগুলো সরকারের পক্ষে মিথ্যা খবর ও গুজব ছড়াতো।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD