বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই: ইসি মাহবুব

ডিসেম্বর ১৭, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’

আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমিশনার এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, আপনি তাঁর এই কথার বিরোধিতা করেছেন? এই প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কখনো তাঁর বক্তব্যের বিরোধিতা করি না। তিনি তাঁর কথা বলেন। আমি প্রয়োজনে ভিন্নমত প্রকাশ করি।’

সারা দেশে বিরোধী দলের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ সম্পর্কে কমিশনার বলেন, ‘আমি আশাবাদী মানুষ। এখনো যেটুকু সময় আছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে। নির্বাহী, বিচারিক ও ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটির হাকিমদের আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত। সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে।’

সুষ্ঠু নির্বাচনের সঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হচ্ছে কি না। নির্বাচন গ্রহণযোগ্য না হয়ে অংশগ্রহণমূলক হলে তাতে কোনো লাভ নেই।

নির্বাচনে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের নিয়ন্ত্রণে আছে কি না? জানতে চাইলে কমিশনার বলেন, ‘নির্বাচন আমরা সরাসরি করি না। রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচন কমিশনের অধীনে আছে। তাঁদের বাহিনীর সদস্যরা কতটা তাঁদের নিয়ন্ত্রণে আছেন, তা তাঁরাই বলতে পারবেন।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • হিউম্যানিটির প্রশ্নে নির্বাক কেনো ‘মাদার অব হিউম্যানিটি’?

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD