রবিবার, মে ৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সেনাবাহিনী মাঠে নামছে ২৪ ডিসেম্বর

ডিসেম্বর ১৩, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মাঠে নামবে এবং ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়া হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের এ কথা বলেন হেলালুদ্দীন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ২২ ডিসেম্বর বিজিবি নামানো ও ২ জানুয়ারি বিজিবি ওঠানোর বিষয়ে প্রস্তাব উঠেছে। শনিবার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক টুজি করার প্রস্তাবের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজন হলে বিবেচনা করে দেখা যেতে পারে।

অনিবন্ধিত বা নাম সর্বস্ব গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে বলেও জানান হেলালুদ্দীন। ভোটের দিন সাংবাদিকদের কার্যক্রমের বিষয়ে ইসি সচবি বলেন, সাংবাদিকের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না, তবে নিয়ম মেনে করতে হবে। ভোটকেন্দ্রে বুথের ভেতর ঢুকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার ছবির বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বিএনপি খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে কি, পারবে না, এটা নিয়ে আইনি ব্যাখ্যা দরকার। তবে বিএনপির নিবন্ধিত শরিক যাঁরা আছে। তারা খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না। তাঁরা তাঁদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD