• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘সরকারি দলের অনেকে পালিয়ে যেতে পারেন’

ডিসেম্বর ৩, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী দল নির্বাচন করবে না। আমার তো মনে হচ্ছে, সরকার দলই নির্বাচন করবে না।’

তিনি বলেন, দেশ ছেড়ে ইতিমধ্যে অনেকে চলে গেছেন, সামনে কিছুদিনের মধ্যে সরকারি দলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়া করেছেন, মন্ত্রী পাড়া করেছেন জনতার আদালতে তাদের বিচার হবে এজন্য তারা দেশ ছেড়ে পালাবেন।

রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। আর সরকারের দু-একজন বলেও ফেলছেন হেরে গেলেও দেশ ছেড়ে যাবো না।

আ স ম রব আরো বলেন, ‘মা বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদ থাকতে পারে সেটি নিশ্চিত করতে হবে। রাতের বেলায় ধরে নিয়ে যাবে সকাল বেলা লাশ পাওয়া যাবে এটাতো গণতন্ত্র নয়। এজন্য তো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি। জাতীয় ঐক্যফন্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে।’

তিনি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আরও বলেন, আপনারা কোনো নেতা, এমপি, মন্ত্রীর ধারক-বাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেন না। আপনারা আমাদের শত্রু নয়, আমরাও আপনাদের শত্রু নয়। কতজন গ্রেফতার করতে পারেন দেখা যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন রব।

এসময় জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম তানিয়া রব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD