• যোগাযোগ
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

শনিবার বিএনপির দিনব্যাপী বৈঠক, সন্ধ্যায় ২০ দলের

নভেম্বর ৯, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামীকাল শনিবার (১০ নভেম্বর) দিনব্যাপী বৈঠক করবে বিএনপির স্থায়ী কমিটি কয়েকজন সদস্য। বৈঠকে আগামী নির্বাচনি পরিকল্পনা তৈরি করবেন দলটির নেতারা।

এরপর নির্বাচনের বিষয়ে চূড়ান্ত মতামত নিতে সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সন্ধ্যা ৬ টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। ২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে আগামী নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি জোটের নেতারা কে, কোথায় নির্বাচন করবেন সেই বিষয়েও আলোচনা হবে। এছাড়া আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা নিয়েও আলোচনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একটি দলের চেয়ারম্যান জানান, নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, নির্বাচনে অংশ নিলে জোটের নেতারা কে-কোথায় নির্বাচন করবেন তা চূড়ান্ত করার বিষয়ে দীর্ঘদিন ধরে জোটের শরিক দলগুলো বিএনপির কাছে দাবি জানিয়ে আসছে। কালকের বৈঠকে হয়তো এসব বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করবে।

এলডিপির সভাপতি কর্নেল (অব) অলি আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮ নভেম্বর বৈঠকের ফলোআপ হিসেবে আগামীকালের (শনিবার) বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে।’ প্রসঙ্গত, এর আগে গত ৮ নভেম্বর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পলাশীর যুদ্ধে সিরাজ কেন ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাওর ধ্বংস করে আবদুল হামিদের প্রমোদ সড়ক

    0 shares
    Share 0 Tweet 0
  • 5 Greatest Bitcoin Gaming Sites

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD