• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘যে শাস্তি পাবেন তা কল্পনাও করতে পারবেন না’

অক্টোবর ২৭, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু নির্বাচন সবাই চায়। জনগণ হাত তুলে রায় দিয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য বা উপেক্ষা করলে, যে শাস্তি আপনারা পাবেন তা কল্পনাও করতে পারবেন না।

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা অনুষ্ঠিত হয় আজ শনিবার বিকেলে। সেখানেই এ কথা বলেন ড. কামাল হোসেন। চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন সংলগ্ন নুর আহমেদ সড়কে ঐক্যফ্রন্টের এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

ড. কামাল হোসেন সমাবেশে বলেন, সরকার হলো সেবক। আর জনগণ হলো দেশের মালিক। আজ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করতে দেওয়া হয়নি। এ জন্য মানুষের কষ্ট হচ্ছে। এটার কৈফিয়ত আদায় করতে হবে। তাঁদের শাস্তি দিতে হবে, যাঁরা এ কাজটা করেছেন। লালদীঘি ময়দান কেন দেওয়া হয়নি-এটার জবাব দিতে হবে। এটা কারওর বাপ-দাদার সম্পত্তি নয়। জনগণ এটার মালিক।

আজকের জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের (জেএসডি) আ স ম আবদুর রব এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মো. মনসুরসহ কেন্দ্রীয় নেতারা।

গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষ জাতীয় ঐক্যফ্রন্টকে নুর আহমদ সড়কে জনসভা করার অনুমতি দেয়। গত রোববার ঐক্যফ্রন্ট চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিল। পুলিশ প্রশাসন গতকাল লালদীঘি ময়দানের পরিবর্তে নুর আহমদ সড়ক ব্যবহারের অনুমতি দেয়। এজন্য কিছু শর্ত আরোপ করে পুলিশ।

এর আগে সিলেটে গত বুধবার ঐক্যফ্রন্ট সমাবেশ করে। আজ চট্টগ্রামে ঐক্যফ্রন্টের দ্বিতীয় জনসভা। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD