বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ইসি প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামবে

অক্টোবর ১৮, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচন কমিশন যদি সেনাবাহিনী নামানোর প্রয়োজন মনে করে তাহলে সেনাবাহিনী নামবে। তবে সেনাবাহিনী চাইতেই হবে এমন কোনো কথা নেই। আমাদের আওয়ামী লীগ কখনো নির্বাচনে সেনাবাহিনী চায়নি।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় পর্যটন কর্পোরেশনের ভাসমান রেস্তরাঁ মেরী অ্যান্ডারসনে নৌ-পুলিশকে পেট্রোলবোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার যাদের আশঙ্কা থাকে এবং যারা আশঙ্কা করে জনগণ তাদের ভোট দেবে না, তারাই সেনাবাহিনীর স্বপ্ন দেখে।

এর আগে নৌপথে মাদক পাচার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর ড্রাগ অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) অর্থায়নে নৌ-পুলিশকে চারটি বোট ও একটি জেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদের সঙ্গে যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না।

দেশের অপরাধীদের জন্য অশনিসংকেত অপেক্ষা করছে বলে হুশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

নৌপুলিশের ডিআইজি মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ইউএনওডিসির আঞ্চলিক প্রধান সানাক জয়সুরিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ডক্টর নামের শকুনরা যারা সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়, তাদের মোকাবেলা করতে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ প্রস্তুত আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলে রাজপথ কাঁপে। রাজপথ কাঁপানোর জন্য আমরা প্রস্তুত আছি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD