বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রব-কামাল-মান্নারাও স্বাধীনতা বিরোধী ছিলেন!

অক্টোবর ১৩, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

স্বাধীনতা বিরোধী এবং ৭১’র ঘাতক দালালদের তালিকায় এবার নতুন নাম যুক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তালিকায় আসা নামগুলো হলো স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী সেই আ স ম আব্দুর রব, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের পররাষ্ট্রমন্ত্রী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লা চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় আসম রবের উত্তরার বাসার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এসময় মিছিলকারীরা তাদেরকে একাত্তরের দালাল আখ্যাদিয়ে স্লোগান দিয়েছে। আ.লীগ নেতাকর্মীদের ভাষায়- দালালি না ছাড়লে পিঠের চামড়া থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ড. কামাল, রব, মান্না ও জাফরুল্লাহর অপরাধ? তারা আওয়ামী লীগের বিরুদ্ধে জোট করেছে।

আ স ম আব্দুর রব এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট ছিলেন। স্বাধীনতার পর তিনিই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। আর ড. কামাল হোসেনও একদিন শেখ হাসিনার সঙ্গী ছিলেন। মাহমুদুর রহমান মান্নাও আওয়ামী লীগের লোক ছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কিন্তু, আওয়ামী লীগের দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারাও আজ একাত্তরের দালাল হয়ে গেছেন।

এখন আওয়ামী লীগের এই স্লোগান থেকে প্রমাণিত হয়, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবন্দ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও স্বাধীনতা বিরোধী ছিলেন না। শুধু আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেয়ার কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাদের অভিযোগ তুলে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

কারণ, জামায়াতে ইসলামী যখন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন জামায়াত নেতারা যুদ্ধাপরাধী ছিলেন না। যখন বিএনপির সঙ্গে জোট করে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়, তখনই তারা যুদ্ধাপরাধী হয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD