বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ডিজিটাল সিকিউরিটি আইনটি উদ্বেগের: জাতিসংঘ

অক্টোবর ৯, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ডিজিটাল সিকিউরিটি আইনটি বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্বেগের। এই আইনের কারণে পুলিশ বিভাগকে ব্যাপক শক্তিশালী করা হয়েছে। বিনা ওয়ারেন্টে যে কাউকে আটক করার ক্ষমতার অধিকারী হয়েছে পুলিশ সদস্যরা। এই আইনের একাধিক ধারা জামিনযোগ্য নয়।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার কমিশনারের মুখপাত্র রাভিনা সামডাসানি জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে। ব্যক্তি স্বাধীনতায়ও হস্তক্ষেপ করবে। উল্টোদিকে পাস হওয়া আইনটির ফলে পুলিশ বাহিনী ক্ষমতা প্রয়োগের অগাধ স্বাধীনতা ভোগ করবে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার কমিশনারের মুখপাত্র বিবৃতিতে বলেন, গত সোমবার বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাস করেছে।

পাস হওয়া আইনটি খুবই উদ্বেগের কেননা, এই আইনটির ধারাগুলো মত প্রকাশের স্বাধীনতায় প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে। আইনটি ব্যক্তি স্বাধীনতায়ও হস্তক্ষেপ করবে।

রাভিনা সামডাসানি বলেন, নাগরিক এবং রাজনৈতিক অধিকার রক্ষায় বাংলাদেশ বৈশ্বিক অঙ্গনে যে অঙ্গিকার করেছে আইনটি পাসের ফলে সেই অঙ্গিকার এখন প্রশ্নবিদ্ধ। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানাচ্ছি, অনতিবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার চর্চা করার, যাতে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন থাকে। এই বিষয়ে সহায়তা করার জন্য জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD