সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গায়েবি মামলায় পুলিশের ইমেজ ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে: আদালত

অক্টোবর ৮, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতাকর্মী ও দলটির আইনজীবীদের বিরুদ্ধে ‘গায়েবি’ ও ‘কাল্পনিক’ মামলা নিয়ে করা রিট আবেদনের শুনানি শুরু হয়েছে।

বিচারপতি মইনুল হোসেন ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ শুনানি শুরু হয়। শুনানিকালে বেশকিছু মামলার এজাহার পর্যবেক্ষন করে আদালত বলেন, এ ধরনের মামলায় পুলিশের ইমেজ ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে বিষ্ময় প্রকাশ করে আদালত বলেন, খন্দকার মাহবুব হোসেন বারের সিনিয়র আইনজীবী। তিনিও ককটেল মেরেছেন? এটা হাস্যকর।

এর আগে রিটের শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, যেসব গায়েবি মামলা হয়েছে সেগুলোর অভিযোগ সব একই। একই স্থানে একাধিক ঘটনার কথা বলা হয়েছে।

১০ বছর আগে মৃত্যুবরণ করা ব্যক্তিও না-কি পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে ককটেল মেরেছেন। শুনানি শেষে আদালতের কাছে রুল চান ড. কামাল হোসেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চাইলে আদালত মঙ্গলবার তাঁকে শুনানি করতে বলেন। পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি যদি নির্দেশনা দিতেন তাহলে এ ধরনের মামলা হত না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

রিটের পক্ষে এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদসহ আইনজীবী সুব্রত চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, সারা হোসেন, কায়সার কামাল, একেএম এহসানুর রহমান, মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে শুনানি করবেন। এর আগে গত ২৩শে সেপ্টেম্বর এই রিট আবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও দলটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রশাসনের লোকদের দুর্নীতির সুযোগ করে দিচ্ছে শেখ হাসিনা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD