শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আমরা এই সরকারের কোনও আইন মানি না’

অক্টোবর ৮, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি এই সরকারের কোনও আইন মানে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এই সরকারের কোনও আইন মানি না। কারণ যে সংসদ তা পাশ করেছে, তাদের বৈধতা নেই। এটি একটি প্রতারক সরকার।’

সোমবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাশের প্রতিক্রিয়ায় এই মতবিনিময় আয়োজন করা হয়।

এসময় বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অত্যন্ত দুঃখের, হতাশার, ক্ষোভের কথা যে- আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, যে স্বপ্ন দেখেছি, এই সরকার তা ধূলিস্যাৎ করে দিয়েছে। এই দলটি একটার পর পর কালো আইন চাপিয়ে দিয়েছে।’

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের এখনও সময় আছে। উপলব্ধি করার সময় আছে। আপনাদের রক্ষাকর্তা খালেদা জিয়াকে মুক্তি দিন। একমাত্র তিনি আপনাদের মুক্তি দিতে পারবেন। তাকে মুক্ত করুন, আলোচনা করুন। কীভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা করুন।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণকে জিম্মি করে কিছুদিনের জন্য ক্ষমতায় থাকা যায়। চিরদিনের জন্য নয়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সব সময় বলি, আশা ছেড়ো না। আমরা সংগ্রাম চালিয়ে যাবো। জনগণের অধিকার ফিরিয়ে নিতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সংগ্রাম চালিয়ে যাবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD