রবিবার, মে ৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আমি আ.লীগ হয়ে গেলেও কোন আপত্তি নাই’

অক্টোবর ২, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কেউ কেউ বলেন, আমি আওয়ামী লীগ হয়ে গেছি। তারা কমবখত (নির্বোধ), তারা মিথ্যা কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমনি মহব্বত করে কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন। আমি আওয়ামী লীগ হই নাই। সেটা আপনাদের ভুল ধারণা। কী করে বলতেছেন, আমি আওয়ামী লীগ হয়ে গেছি? আমি আওয়ামী লীগ হয়ে গেলেও কোন আপত্তি নাই। কারণ, আওয়ামী লীগের মধ্যে এমন এমন মানুষ আছেন, যারা দ্বীনকে ভালবাসেন। তারা আমাদেরকে মোটা অংকের টাকা দিয়ে মাদরাসায় সাহায্য করেন।

গতকাল সোমবার চট্টগ্রাম দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ২০১৮ সালের কেন্দ্রীয় পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফী উপস্থিত ছাত্রদের উদ্দেশে বলেন, ভাল করে লেখাপড়া করেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন। শেখ হাসিনা বোধ হয় আমেরিকা থেকে এসে গেছেন। আমরা তার জন্য দোয়া করছি। কারণ, তিনি আমাদের বড় একটা উপকার করেছেন। অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু সেদিকে লক্ষ্য না করে তিনি আমাকে কওমী সনদের স্বীকৃতি দেওয়ার কথা বলে ওয়াদা করেছেন। এবং তিনি তা দিয়েছেন। সেজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুকরিয়া আদায় করতেছি।

তিনি বলেন, প্রত্যেকে নিজের জন্য, নিজের মাতা-পিতার জন্য, আর বিশেষ করে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ, শেখ হাসিনা কোন সন্দেহ ছাড়া আমি যেভাবে লিখেছি তার মধ্যে কোন রকমের ভেজাল করে নাই। যেভাবে বলছে ঠিক সেভাবেই সনদের স্বীকৃতি দিয়েছেন, যা কওমী মাদ্রাসার জন্য বড় নেয়ামত। অথচ এটার জন্য আমাদের কওমী মাদ্রাসার মুরব্বিরা বহু আগে থেকে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এমনকি কোন সরকারও দেয়নি। এখন আল্লাহর রহমতে শেখ হাসিনা একমাত্র আমাকে ডেকে এই সনদের স্বীকৃতি দিয়েছেন।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD