মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

যে কোনো মূল্যে জনসভা, ২০ দলের সঙ্গে বৈঠক আজ

সেপ্টেম্বর ২৭, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার যে কোনো মূল্যে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নীতিনির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনসভার প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে নেতারা নিজেদের মতামত দেন। বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে দলের দাবি ও লক্ষ্য নিয়ে তারা আলোচনা করেন। জাতীয় ঐক্য নিয়ে ২০ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলের মতামত নেয়ার বিষয়েও তারা সিদ্ধান্ত নেন।

এজন্য আজ গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৭টায় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে জোট নেতাদের সঙ্গে আলোচনা করে জনসভায় বৃহত্তর জাতীয় ঐক্যের নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়ে মতামত নেয়া হবে।

পাশাপাশি তাদের দাবি ও লক্ষ্য নিয়েও আলোচনা করা হয়। সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দলের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার রূপরেখা নিয়েও নেতারা আলোচনা করেন।

দল সমর্থিত আইনজীবী ও থিংকট্যাংক থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সম্পর্কে নেয়া দুটি খসড়া রূপরেখা নিয়েও তারা নিজেদের মতামত তুলে ধরেন। খুব শিগগিরই এ রূপরেখা চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD