বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘ভুয়া প্রার্থী তালিকা প্রকাশে ইন্ধন দিচ্ছে সরকারী এজেন্সি’

সেপ্টেম্বর ২১, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কিছু সংবাদপত্রে বিএনপিদলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করছে, যা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া। এ ধরনের সংবাদ প্রকাশ করা থেকে সংবাদপত্রকে বিরত থাকতে এবং এ ধরনের সংবাদে দলীয় নেতা-কর্মী বা জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে নজরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্যে দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় তাঁরা বিস্মিত ও হতবাক। সংবাদপত্রে প্রকাশিত এই তালিকা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

বিএনপির এই নেতা বলেন, তাঁরা মনে করছেন এ ধরনের আজগুবি ও মিথ্যা খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে। এই সংবাদ প্রকাশের উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। তিনি প্রকৃত তথ্য না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD