• যোগাযোগ
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মাহমুদুর রহমানের উপর হামলায় আসকের উদ্বেগ

জুলাই ২৩, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, ‘২০১৭ সালের ১০ ডিসেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন। গত রবিবার (২২ জুলাই ২০১৮) মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে স্থায়ী জামিন দেন।’

গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসময় আদালত প্রাঙ্গণে আগে থেকে অবস্থান নেওয়া সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আদালতের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার চেষ্টা করলে লাঠি ও ইট দিয়ে তাকে আঘাত করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তিনি যশোর এয়ারপোর্টে পৌঁছান বলে জানা যায়। আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের হামলা একেবারেই অগ্রহণযোগ্য। আইন ও সালিশ কেন্দ্র (আসক) আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। মাহমুদুর রহমান একজন আইনের সংস্পর্শে আসা ব্যক্তি। তার দোষ প্রমাণিত হলে আদালতই শাস্তি নিশ্চিত করবে। এরকম পরিস্থিতিতে আইন নিজেদের হাতে তুলে নিয়ে আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় বলে আসক মনে করে। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে গণমাধ্যমে বারবার আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে। এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে, এ ধরনের হামলাকে আরও ত্বরান্বিত করবে। যা রাষ্ট্রে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি করবে। আইনের শাসন ব্যহত করবে। তাই আসক এ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।’

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD