বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ঘুষ ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না সিভিল সার্জন অফিসে: দুদক

জুলাই ১৮, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ঘুষ ছাড়া ঢাকার সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য সনদ মেলে না প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেছেন, তারা বুধবার অভিযান চালিয়ে দেখেছেন স্বাস্থ্য সনদের জন্য জনপ্রতি ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

হটলাইনে (১০৬) এক ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর রাজধানীর আজিমপুরে ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে দুদক সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান এদিন আকস্মিক অভিযানে যান।

প্রনব ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে দুদক দলের জিজ্ঞাসাবাদে সিভিল সার্জন অফিসের কর্মচারীরা স্বীকার করেছেন, তারা জন প্রতি ন্যূনতম ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করে, যা সম্পূর্ণ অবৈধ।”
এই অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ দিন যাবৎ এ দুর্নীতি চলছে। গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদক দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবে।”

ঘুষ গ্রহণকারীদের হাতেনাতে গ্রেপ্তারের জন্য দুদকের ফাঁদ দল নজরদারি চালাচ্ছে বলেও জানান তিনি।

দুদক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ে অভিযানের সময় দুদকের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী প্রচারপত্র এবং দুদক হটলাইনের (১০৬) এর স্টিকার বিলি করা হয়।

সূত্র: বিডিনিউজ

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • গুম-খুন-ধর্ষণের সূচনা করেছিলো শেখ মুজিব!

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD