মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘নির্বাচনের মাঠে আমরা আছি, শেষ পর্যন্ত থাকব’

জুলাই ১৫, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত জামায়াত ভোটের মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘দলের প্রাথির্তা প্রত্যাহার করতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অনুরোধ রাখার সুযোগ নেই।’

শনিবার রাতে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আর তো সময় নেই। নির্বাচনের মাঠে আমরা আছি। শেষ পযর্ন্ত থাকব। এ সিদ্ধান্তই আমাদের আছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে শেষপযর্ন্ত প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে আমরা অটল। এখানে আর কোনও বিকল্প ভাবনা আমাদের নেই।’

জামায়াতের এই নেতা বলেন, ‘ফরমাল রিকোয়েস্টের টাইম পার হয়ে গেছে। আমরা নমিনেশন সাবমিট করার আগে বিএনপির মহাসচিবের কাছে পরিষ্কারভাবে ওয়ান টু ওয়ান বলেছি, এরপর অনেক কথা হয়েছে। তারা তো বিবেচনা করতে পারেননি। তারা বড় দল, কেউ কেউ ভিন্নমত দেন, ভালো মত, খারাপ মত, দিতেই পারেন।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তারা আমাদের কাছে যেমন অক্ষমতার কথা বলেছেন, তেমনি আমরাও আমাদের অক্ষমতার কথা বলেছি। আমরাও বলেছি, আমাদের প্রাথির্তা প্রত্যাহার করার কোনও সুযোগ নেই।’

উল্লেখ্য, শনিবার বিকালে ২০ দলীয় জোটের বৈঠকে জামায়াতকে সিলেটে প্রাথির্তা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করবে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD