• যোগাযোগ
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কোটা আন্দোলন নিয়ে দুই ভিসির বক্তব্যে সুজনের প্রতিবাদ

জুলাই ১০, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

দুই ভিসির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সুজনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালনা করা সকল নাগরিকের মৌলিক অধিকার। এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠে যুক্তি দিয়ে যুক্তি খন্ডন করা হবে, এটাই কাম্য। কিন্তু সহিংসতার মাধ্যমে কিংবা শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আন্দোলন থামিয়ে দেয়ার কোনো অবকাশ নেই। সুজন মনে করে, নিজ নিজ ক্যাম্পাসে সকল ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আজ মঙ্গলবার সুজনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।

ছাত্রদের আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে এবং সংসদে প্রদত্ত প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবে রূপ দিয়ে কোটা প্রথায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে বলে আশা প্রকাশ করে সুজন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই চলমান সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কার আন্দোলনকারীদের সব কাজই জঙ্গিবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের সব পদক্ষেপ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে মিল আছে বলে মন্তব্য করেন তিনি। একই রকমভাবে গত ৬ জুলাই কোটা আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেন রাবি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD