রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা

জুন ৩০, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ হামলা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুসহ ৪/৫জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের কথা ছিল। সেখানে আন্দোলনকারীরা জড়ো হতে থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় নুরুল হক নুরুর ওপর ছাত্রলীগ নেতারা চড়াও হও। তাকে রক্ষা করতে গেলে আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে পেটায় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আদিত্য নন্দী, আরিফুর রহমান লিমন, মেহেদী হাসান রনি, মাসুদ রানা মিঠু, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, এইচএন শওকত-উর রহমান, কৃষি শিক্ষা সম্পাদক বরকত হোসেন হাওলাদার, ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াজ আল রিয়াদ, মোহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সূর্যসেন হল সভাপতি গোলাম সারওয়ারসহ ২০/২৫জন নেতাকর্মী হামলায় অংশ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক এসএম জাবেদ আহমেদকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। আহতদের উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আন্দোলকারীরা।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD