বুধবার, জুন ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘এত উন্নয়নের পরও জনগণ ভোট না দিলে দায়ী থাকবে তৃণমূল’

জুন ২৩, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত উন্নয়নের পরও যদি জনগণ ভোট না দেয়, তা হলে তৃণমূলের নেতাকর্মীরা দায়ী থাকবেন। কারণ তখন বুঝতে পারব ক্ষমতায় থাকতে আপনি জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। টাকার বিনিময়ে কাজ করেছেন। এ কারণে জনগণ আপনাকে ভোট দেয়নি।

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে আয়োজিত বিশেষ বর্ধিতসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শেখ হাসিনা আরো বলেন, যারা অন্যদলের লোকজনকে দলে ভেড়াচ্ছেন তারা মনে রাখবেন, যাদের দলে ভেড়াচ্ছেন তারা আপনার আপন লোক নয়।

এরা মামলা থেকে বাঁচতে অথবা মধু খাওয়ার জন্য দলে ভিড়ছে। এরাই কিন্তু আপনাকে খুন করে দলের বদনাম করবে। সুতরাং ওদের সম্পর্কে সচেতন থাকুন। ওরা কোনোদিনই আপনাদের আপন হবে না। দলের যে লোকজনকে আপনারা অবহেলা করছেন, তারাই আপনার আপন লোক।

তিনি বলেন, যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই কাজ করতে হবে। প্রার্থী পছন্দ হোক আর না হোক নৌকার পক্ষে কাজ করতে হবে। নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণের ভোটের অধিকার নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ৯ বছরে আমরা সমুদ্র তলদেশ থেকে মহাকাশে চলে গেছি। বাংলাদেশ এখন স্যাটেলাইট ক্লাবের সদস্য। এটি আমাদের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না। আমরা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ব।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম, কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • গণকবর থেকে রোহিঙ্গাদের লাশ সরিয়ে ফেলছে সেনারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD