• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘খালেদা জিয়া মুক্তির আদেশ পাবেন মঙ্গলবার’

মে ৮, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিল বিভাগ থেকে মুক্তির আদেশ পাবেন মঙ্গলবার বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মওদুদ এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সব তথ্য-উপাত্ত এবং খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণ করে মঙ্গলবার আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখবেন এবং খালেদা জিয়া জামিনে মুক্ত হবেন।’

রমজানের পরে সরকার পতনে কঠোর কর্মসূচি দেয়া হবে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা এত দিন চেষ্টা করেছি। দেশের মানুষ এখন আর শান্তিপূর্ণ কর্মসূচি দেখতে চায় না। মানুষ সরকার পরিবর্তন দেখতে চায়। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার এবং ন্যায়বিচার ফিরিয়ে আনা হবে।’

গাজীপুরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ার দেখে সরকার পিছুটান দিয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, গাজীপুর নির্বাচনে যে গণজোয়ার উঠেছিল, সেই গণজোয়ার দেখে সরকার পিছুটান দিয়েছে। সরকার এমন কৌশল নিয়েছে যে, নির্বাচনের আর পাঁচ থেকে সাত দিন বাকি। এ সময়ে এসে সরকার এটি করেছে। আমরা গাজীপুরে নির্বাচন যাতে হয়, তার জন্য আবেদন জানাব।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলে গিয়েছেন। এখন তিনি জেলে থেকে থেকে অসুস্থ হয়ে পড়ছেন। ওই দিন আপিল বিভাগ যদি তাকে জামিন দিতেন তাহলে তিনি আজ অসুস্থ হতেন না বলেও মনে করেন আইনজীবীদের এ নেতা।

বিচারকদের সাহসিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনার আহ্বান জানিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, মঙ্গলবার খালেদা জিয়াকে জামিন দিয়ে প্রমাণ করে দেবেন আদালত স্বাধীন। অন্যথায় আমরা বুঝব সিনহা বাবুকে (সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা) সরকার যেভাবে বিদায় করেছে, আপনারা তাতে ভীত-সন্ত্রস্ত।

সরকারের ইচ্ছা অনুযায়ী রায় না দেয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অপমান করে ক্যান্সারের রোগী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন বিচারব্যবস্থা যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। খোকন বলেন, রক্তের বিনিময়ে বাংলাদেশের সৃষ্টি, সংবিধানের সৃষ্টি। এ কারণে সংবিধানের সমন্বয় করতে হবে। স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনে জনগণ আবার রক্ত দেবে। আমরা আশা করি বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। না করতে পারলে আইনজীবী-জনতা ঐক্যবদ্ধভাবে যা যা করা দরকার তাই তাই করবে। এ জন্য কোনো রাজনৈতিক নেতা ও বিচারপতিকেও ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট গরীব-এ-নেওয়াজ, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, ড. গোলাম রহমান, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, আবেদ রাজা, মনির হোসেন, শেখ অহিদুজ্জামান প্রমুখ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD