শনিবার, মার্চ ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভুলে ভরা চিঠি বিষয়ে ঢাকার কাছে জানতে চেয়েছে বৃটেন

এপ্রিল ২৯, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

ভুলে ভরা হোম অফিসের কথিত চিঠি জনসমক্ষে প্রকাশে অস্বস্তিতে বৃটেন। কূটনৈতিক যোগাযোগ সংক্রান্ত গোপন নথি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরী হওয়ায় ব্রিটিশ সরকারের গভীর উদ্বেগ ও বিরক্তি রয়েছে।

কূটনৈতিক সুত্র বলছে- বিষয়টি ব্রিটেনের তরফে গভীরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে । এ নিয়ে ঢাকার সঙ্গে বৃটিশ ফরেন অফিসের অনানুষ্ঠানিক যোগাযোগও হয়েছে। তারা বিষয়টি জানার চেষ্টা করেছেন।

তবে কোন প্রক্রিয়ায় বৃটেন ঢাকার কাছে জানতে চেয়েছে এবং সুনির্দিষ্টভাবে কি জানার চেষ্টা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃটেনে অবস্থান সংক্রান্ত তথ্য কখনও প্রকাশ করেনি বৃটিশ সরকার।

কারণ তথ্য প্রকাশ না করার বৃটেনের সর্বজনীন নীতি রয়েছে। এ নিয়ে পশ্চিমা এক কূটনীতিক বলেন, বৃটেন তথা পশ্চিমা দেশগুলো ব্যক্তির তথ্যের গোপনীয়তার বিষয়ে বেশ সচেতন। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাবিষয়ক বৃটিশ আইন এখনো ব্যক্তি তারেক রহমানের যুক্তরাজ্যে ‘লিগ্যাল স্ট্যাটাস’ (আইনি অবস্থান) প্রকাশের ক্ষেত্রে বাধা।

কিন্তু পাল্টাপাল্টি চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তারেক রহমানের পাসপোর্টের অনুলিপি, তথ্য ও চিঠি সাংবাদিকদের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে বিএনপি এই চিঠিতে প্রায় ১৩টি ভুল ধরে সেটিকে ভুয়া হিসেবে তুলে ধরেছে। তবে তারা এটাও স্বীকার করে নিয়েছে যে তারেক রহমান বৃটেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন।

এ অবস্থায় রাজনৈতিক বিতর্ক ও পাল্টাপাল্টি চ্যালেঞ্জের মধ্যে দুই পক্ষই ব্যক্তির গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করেছে। চিঠির ব্যাখ্যা বৃটিশ স্বরাষ্ট্র দপ্তরই দিতে পারে। ওই ব্যাখ্যা দেওয়ার অর্থ হবে তা স্বীকার বা অস্বীকার করা। দুটির কোনোটিই হয়তো বৃটিশ সরকার বা হাই কমিশন করবে না।

তথ্যসূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD