বুধবার, মে ৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোববার জামিন পাবেন খালেদা জিয়া

মার্চ ৮, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী রোববার জামিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে যান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।

সাক্ষাৎ শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাফটকে জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। ১ ঘণ্টা ৫ মিনিট কথা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবেও ভেঙে পড়েননি। জামিনের আইনি প্রক্রিয়া সম্পর্কে আমাদের কাছে তিনি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি, আগামী রোববার খালেদা জিয়া জামিন পাবেন। অন্য কোনো প্রসঙ্গে আমাদের আলোচনা হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জামিন আবেদন বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘১৫ দিনের মধ্যে নথি আসার কথা, ওই সময়সীমা শেষ হয়েছে। আজ ১৬ দিন চলছে।’

তখন আদালত বলেন, ‘আমরা তো ২২ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিলাম, ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে। নথি এসেছে কি?’

জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘নথি এসেছে কিনা, জানি না। এখন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদেশের জন্য রাখা হোক।’ এরপরই আদালত বলেন, ‘আগামী রোববার বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসবে।’

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ সবাইকে সমানভাবে ভাগ করে পরিশোধ করতে বলা হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD