• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সহিংস কর্মসূচি না দেওয়ায় বিএনপিকে ব্যবসায়ীমহলের সাধুবাদ

ফেব্রুয়ারি ১৭, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের এ রায়ের প্রতিবাদে কোনও কঠোর কর্মসূচি না দেওয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী মহল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে শুরুতে আতঙ্ক সৃষ্টি হলেও বিএনপি কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ায় এ বিষয়কে কেন্দ্র করে দেশে এ মুহূর্তে সহিংসতার আশঙ্কা করছেন না তারা।

বিএনপিকে সাধুবাদ জানিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনীতিতে এখন গুণগত পরিবর্তন আসছে। দলীয় প্রধানের কারাদণ্ডেও বিএনপি যে কঠোর কোনও কর্মসূচি দেয়নি, এটাই তার প্রমাণ। দেশের মানুষ এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করে না। এ কারণেই খালেদা জিয়া নিজেও বলে গেছেন, মানুষের জান-মালের ক্ষতি হয়–এমন কোনও কর্মসূচি দেওয়া যাবে না। বিএনপির এই ধরনের আচরণ দেশের জন্য খুবই ভালো।’

এ প্রসঙ্গে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির বিরুদ্ধে। দেশের মানুষও এ ধরনের কর্মসূচি আর দেখতে চায় না। সেটা হয়তো রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘সবাই মনে করে, দেশে শান্তি থাকা উচিত। তাই উন্নয়নের স্বার্থে দেশকে শান্তিতে থাকতে দিতে হবে। সেই রাস্তায় আমরা চলছি। বিএনপি জ্বালাও-পোড়াও কর্মসূচিতে না যাওয়ায় ব্যবসায়ীদের সহিংসতার শঙ্কাও কেটে গেছে।’

এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। এর আগে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

বিএনপির অহিংস কর্মসূচির প্রশংসা করে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির দিন এখন আর নেই। দেশের কেউ সেটা আর চায় না। ব্যবসায়ীরাও সুষ্ঠুভাবে ব্যবসা করতে চান। বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্তকে মানুষও ইতিবাচকভাবে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সহিংসতার যে শঙ্কা ছিল, তাও কেটে গেছে। আইন চলবে আইনের গতিতে। তবে সবক্ষেত্রে আইনের প্রয়োগ থাকলে রাজনীতিবিদদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে।’

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশানের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হরতাল-অবরোধ দেশের জন্য যেমন ক্ষতির কারণ, তেমনিই ব্যবসায়ীদের জন্যও আতঙ্কের। বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরও দলটি হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ায় তাদের সাধুবাদ জানাই। দেশে এখন যে স্বস্তি রয়েছে, তা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে রাজনীতিবিদদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই মুহূর্তে হরতাল-অবরোধ হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হতে পারে। এছাড়া সহিংসতাকে সাধারণ মানুষ পছন্দ করে না। বিষয়টি বিএনপির নেতারা হয়তো বুঝতে পেরেছেন।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD