সোমবার, মে ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করেছেন

ডিসেম্বর ২১, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই ব্যাংকটিকে লুটপাট করে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৪৩তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুল হক ও সৈয়দ এপতার হোসেন পিয়ার।

অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আছে, সংকট কাটাতে একটু সময় লাগবে। তিনি বলেন, ‘আমাদের দেশে ব্যাংকের পতন হয় না। আমরা হতে দিই না।’

সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেন। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: এনটিভি

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD