• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সংসদ ভেঙে দিলে বিএনপি যেকোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত

ডিসেম্বর ২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংসদ ভেঙে দিলে বিএনপি যেকোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন আগাম হোক কিংবা সংসদের মেয়াদ শেষ করে হোক, যেকোনো অবস্থায় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। শর্ত হলো, সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। কিন্তু তা দেওয়ার সাহস সরকারের হবে না বলে মনতব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, আগাম নির্বাচন দিতে হলে সংবিধানের ১৯৩ ধারা অনুসারে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে নির্বাচন হোক, আমরা সেটাই চাই। আমার বিশ্বাস, তারা তা দেবে না। তারা সংসদের মেয়াদ শেষ পর্যন্ত নিয়ে যাবে। আর মেয়াদ শেষ করলে নির্বাচনের তিনমাস আগে সংসদ ভেঙে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। খালেদা জিয়া যেমন বিরোধী দলীয় নেত্রী, একইভাবে বর্তমান সরকার প্রধানও বিরোধী দলীয় নেত্রী হবেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করে মওদুদ বলেন, ‘১৯৯৪-৯৫ সালে খালেদা জিয়া বলতেন, সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা এসেছিলো। এখন তিনিও খালেদা জিয়ার মতো একই কথা বলেছেন।

মওদুদ আরও বলেন, যে সরকার তত্ত্বাবধায়কের ধারণা প্রবর্তন করলো, এখন তারাই সুযোগ পেয়ে সংবিধান পরিবর্তন করে বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কোনোদিনও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, পারবেও না।

দেশের জনগণ আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান মন্তব্য করে তিনি বলেন, এমন একটি নির্বাচন, যে নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। জনগণ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

এনপিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এম অহিদুর রহমান প্রমুখ।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD